© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ / শেষ ষোলোর ড্র : কে কার মুখোমুখি

শেয়ার করুন:
শেষ ষোলোর ড্র : কে কার মুখোমুখি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৪ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ইউরোপ সেরার লড়াইয়ে উত্তেজনা আরো বেড়ে গেল। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে, আর ড্র থেকেই মিলেছে একাধিক মহারণের ইঙ্গিত। ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো একে অপরের বিপক্ষে পড়ায় নকআউট পর্ব জমে উঠতে যাচ্ছে শুরু থেকেই।

সবচেয়ে বড় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।

সাম্প্রতিক মৌসুমগুলোতে এই দুই দলের দ্বৈরথ চ্যাম্পিয়নস লিগে আলাদা মাত্রা যোগ করেছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দুই ফেভারিটের একজনকে বিদায় নিতে হবে শেষ ষোলোর পরই।



বর্তমান চ্যাম্পিয়ন খেলবে পিএসজি খেলবে চেলসির বিপক্ষে।

গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও টাটকা-সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইউরোপের মঞ্চে।

ইংলিশ ক্লাব লিভারপুল মুখোমুখি হবে গালাতাসারায়ের। আর লিগ পর্বে শতভাগ জয়ে শীর্ষে থাকা আর্সেনাল পাবে কঠিন প্রতিপক্ষ বায়ার লেভারকুজেনকে। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আত্মবিশ্বাসী গানার্সরা।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা সফরে যাবে সেন্ট জেমস’ পার্কে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।

জার্মান শক্তি বায়ার্ন মিউনিখ লড়বে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে। শেষ মুহূর্তের নাটকীয়তায় জায়গা করে নেওয়া আতালান্তা যে সহজ প্রতিপক্ষ নয়, সেটি ভালোভাবেই জানে বায়ার্ন।

অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হচ্ছে, আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহাম এবং বোদো/গ্লিম্ট বনাম স্পোর্টিং সিপি।

দুই লেগ মিলিয়ে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল।

প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ, আর লেগ ১৭ ও ১৮ মার্চ।

এমআর/টিকে 

মন্তব্য করুন