© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ না জিতলে চাকরি হারাবেন গম্ভীর, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী

শেয়ার করুন:
বিশ্বকাপ না জিতলে চাকরি হারাবেন গম্ভীর, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্বকাপ না জিতলে চাকরি চলে যাবে গৌতম গম্ভীরের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের বাঁচা-মরার ম্যাচের আগে এমন ভবিষ্যদ্বাণী সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের।

রোববার ইডেন গার্ডেন্সে অগ্নিপরীক্ষায় নামবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠ বলেই চাপ বেশি থাকবে স্বাগতিকদের ওপর। সেমিফাইনালে উঠতে হলে জিততেই হবে। এমন এক সমীকরণের সামনে আলোচনা হচ্ছে দলটার হেডকোচ গম্ভীরকে নিয়ে। সাদা পোশাকে মেন ইন ব্লুদের পারফরম্যান্সে আগে থেকেই নড়বড়ে ছিল তার চাকরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলে সে অনিশ্চয়তা বাড়বে আরও বেশি।

হার্মিসন মনে করেন, শুধু ক্যারিবীয়দের হারালে হবে না, বিশ্বকাপ জয়ের বিকল্প নেই ভারত কোচের। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক। তিনি বলেন, ‘গম্ভীরকে পছন্দ করার কারণ কম, তবে তাতে ওর কিছু যায় আসে না। ইগো না থাকলে ভারতের কোচ হিসেবে সফল হওয়ার সুযোগ কম। এই বিশ্বকাপ না জিতলেই ওর চাকরি চলে যাবে। তবে আমি ওর কোচিংয়ের পদ্ধতি পছন্দ করি।’



গম্ভীরের কোচিংয়ে প্রায় ১ বছরে কোনো টি-২০ সিরিজ হারেনি ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিতেছে এশিয়া কাপ শিরোপা। এরপরও কেন এমন অনিশ্চয়তা? হার্মিসন ব্যাখ্যা করেছেন কারণটাও। মূলত নিজের একগুয়ে মনোভাব আর কোচিং প্যানেলে শুধুমাত্র নিজের পছন্দের মানুষকে সুযোগ দেয়াটাই তার অবস্থান ঝুকিঁপূর্ণ করে তুলেছে।

হার্মিসন বলেন, ‘ভারতের লিজেন্ডারি ক্রিকেটারদের বাদ দিয়ে সে মরনে মরকেল, টেন ডয়েস্কেটদের দিয়ে কোচিং স্টাফ সাজিয়েছে। তার চোখে এরাই বিশ্বসেরা। ও যাদের চায় তাদের প্রতি সৎ থাকে। তবে ভালো কোচের সংজ্ঞা হচ্ছে ভুল মেনে নিয়ে পরিবর্তন আনা। আমার মনে হয় না গম্ভীরের এই গুণ আছে।’

এসকে/টিকে

মন্তব্য করুন