টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে খেলতে কী করতে হবে পাকিস্তানকে?
ছবি: সংগৃহীত
০৮:৩০ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের বাঁচা-মরার ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
আগেই বিদায় নিশ্চিত হওয়ায় শ্রীলংকানদের জন্য এই ম্যাচ স্রেফ আনুষ্ঠানিকতা হলেও জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে খেলতে হলে মেলাতে হবে নেট রানরেটের হিসাব।
যদি পাকিস্তান আগে ব্যাট করে, তাহলে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানে হারাতে হবে। অথবা রান তাড়া করতে নামলে টার্গেট পূরণ করতে হবে ১৩.১ ওভারের মধ্যে। তাহলেই নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে আসবে পাকিস্তান। এই গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে খেলতে পারবে পাকিস্তান সেমিফাইনালে।
তবে এই সমীকরণ না মিললে, সুপার এইটেই শেষ হবে সালমান আঘাদের বিশ্বকাপ মিশন।
এসকে/টিএ