© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ থেকে ফুটবলে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’!

শেয়ার করুন:
বিশ্বকাপ থেকে ফুটবলে  কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ এএম | ০১ মার্চ, ২০২৬
আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে যুক্ত হচ্ছে নতুন এক নিয়ম—অনানুষ্ঠানিকভাবে যার নাম দেওয়া হয়েছে ‘ভিনিসিয়ুস আইন’। বর্ণবাদী আচরণ রোধে খেলোয়াড়দের প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার প্রবণতা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা ও ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে সাম্প্রতিক একটি বিতর্ক, যেখানে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে বেনফিকার বিপক্ষে ম্যাচে এই ঘটনা ঘটে।

অভিযোগের তীর ছিল বেনফিকার তরুণ খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ানির দিকে। যদিও তিনি ও তার ক্লাব অভিযোগ অস্বীকার করেছে এবং বিষয়টি এখনো উয়েফার তদন্তাধীন।

ঘটনার সময় প্রেস্টিয়ানি মুখ ঢেকে ভিনিসিয়ুসের সঙ্গে কথা বলেছিলেন, ফলে অডিও বা ঠোঁট পড়েও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। এমন পরিস্থিতি ভবিষ্যতে এড়াতেই কঠোর অবস্থানে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো।

নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়রা আর হাত, জার্সি বা অন্য কোনো বস্তু দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বলতে পারবেন না।

আইএফএবির সর্বশেষ সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে এবং পরিকল্পনা রয়েছে ২০২৬ বিশ্বকাপের আগেই এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করার। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে এটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এমআই/টিকে

মন্তব্য করুন