© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চতুর্থ বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক

শেয়ার করুন:
চতুর্থ বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ পিএম | ০১ মার্চ, ২০২৬
পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের চতুর্থ বিয়ের গুঞ্জন শেষ কিছু দিন ধরে ভেসে বেড়াচ্ছে সংবাদ মাধ্যমে। তবে এবার তিনি এই বিষয়ে নিজের নিরবতা ভাঙলেন। তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন বিষয়টি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে তিনি ভুয়া ও বিভ্রান্তিকর বলেছেন।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মালিক লিখেছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই বাছাই ছাড়াই লেখা কিছু গল্প ছড়িয়ে গেছে। এসব আমার অনুমতি ছাড়াই লেখা হয়েছে। মানুষ আমার স্ত্রীকে এমন বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করছে, যার সঙ্গে তিনি কখনও জড়িত ছিলেন না এবং এটা আমার জন্য গ্রহণযোগ্য নয়। 



সতর্ক করে মালিক বলেন, ‘এই হাস্যকর অভিযোগগুলো অপ্রয়োজনীয় মানসিক কষ্ট দিচ্ছে। এটি বন্ধ না হলে আমার টিম ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।’
সম্প্রতি সামাজিক মাধ্যমে তার নতুন করে বিয়ের দাবি ছড়িয়ে পড়ে। বলা হয় যে, গত ২৭ ফেব্রুয়ারি তিনি পাক অভিনেত্রী ভানিজা সাত্তারকে চতুর্থ স্ত্রী করে ঘরে তুলেছেন।

এর পর এবার তিনি মুখ খুললেন। ২০২৩ সালে তিনি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন। এর আগে টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। সানিয়া তার সন্তান ইজাহানের মা।

এরও আগে ২০১০ সালে আয়েশা সিদ্দিকির সঙ্গে তার বিয়ে ভেঙে যায়। সেই সংসার টিকে ছিল আট বছর।

এমআই/টিকে

মন্তব্য করুন