জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত
০৭:০৯ পিএম | ০১ মার্চ, ২০২৬
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আগে-ভাগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আজ রবিবার জিম্বাবুয়ের বিপক্ষের বিপক্ষেও জয় পেল প্রোটিয়ারা। তাতেই সুপার এইটে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এইডেন মারক্রাম বাহিনী। ম্যাচের শুরুতে নেমে ২০ ওভারে ১৫৩ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৩ বল ও ৫ উিইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
রান তাড়া করতে নেমে ভালো সূচনা পায়নি দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারের তৃতীয় বলে কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন কুইন্টন ডি কক। আর আউট হওয়ার আগে ৪ রান করেন মারক্রাম। আর রায়ান রিকেলটনের ব্যাট থেকে আসে ৩১ রান।
এরপর দলের হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। দুজন মিলে গড়েন ৫০ রানের জুটি। ২২ রান করে আউট হন মিলার। আর ব্রেভিস ফেরেন মাত্র ১৮ বলে ৪২ রানে। এরপর ট্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডে মিলে জয় নিশ্চিত করেন। ২৪ বলে ২১ রানে স্টাবস ও ২১ বলে ৩০ রানে লিন্ডে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সিকান্দার রাজা। একটি করে উইকেটের দেখা পেয়েছেন ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। এর আগে দিল্লীতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ে নেমে শুরু ভালো হয়নি জিম্বাবুয়ের। পাওয়ার প্লেতে সাজঘরে ফেরেন দুই ওপেনার। দুর্দান্ত ফর্মে থাকা ব্রায়ান বেনেট ১৫ এবং মারুমানি ৭ রানে আউট হন। আর ডিওন মেয়ার্সের ব্যাট থেকে আসে ১১ রান।
এদিকে একাই লড়াই চালিয়ে যান দলনেতা সিকান্দার রাজা। তাকে সঙ্গ দেন ক্লাইভ মদনদে। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৭৩ রানে থামে রাজার ইনিংস। এদিকে প্রথম জিম্বাবুইয়ান ব্যাটার হিসেবে তিন হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। এদিকে ২৬ রান আসে মদনদের ব্যাট থেকে। এছাড়া রায়ান বার্ল ৫, টনি ২, ব্র্যান্ড ইভান্স ৮ ও ওয়েলিংটন মাসাকাদজা ১ রান করেন।
এবি/টিএ
এবি/টিএ