চীনের বিপক্ষে ম্যাচের আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন আফিদা
ছবি: সংগৃহীত
০২:৩৪ পিএম | ০২ মার্চ, ২০২৬
প্রথমবারের মতো এশিয়ার মঞ্চে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (৩ মার্চ) চীনের বিপক্ষে খেলবে লাল-সবুজ। তার আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ দলের ফুটবলার আফিদা খন্দকার।
এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবার খেলছে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী চীন ও উত্তর কোরিয়া। মঙ্গলবার চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। তার আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ দলের ফুটবলার আফিদা খন্দকার।

এক ভিডিও বার্তায় আফিদা বলেন, 'আসসালমুয়ালাইকুম সবাইকে, আগামীকাল আমাদের প্রথম ম্যাচ চায়নার (চীন) বিপক্ষে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো খেলতে পারি। ধন্যবাদ।'
বাংলাদেশের অধিনায়ক আফিদা রক্ষণভাগের অন্যতম ভরসা। চীনের অনেক আক্রমণ তাকেই সামনে থেকে সামাল দিতে হবে।
এসকে/টিকে