© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জোড়া গোলের ম্যাচে পেলের রেকর্ডে ভাগ বসালেন মেসি

শেয়ার করুন:
জোড়া গোলের ম্যাচে পেলের রেকর্ডে ভাগ বসালেন মেসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩১ পিএম | ০২ মার্চ, ২০২৬
মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি। সেই ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বয়স হলেও থামানো যাচ্ছে না এই আর্জেন্টাইনকে।

দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়ে ভূমিকা রাখার পাশাপাশি একটি রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। দ্বিতীয় গোলটি তিনি করেন দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে। এটি তার ক্যারিয়ারের ৭০তম ফ্রি-কিক থেকে পাওয়া গোল।

পুরুষদের ফুটবলে ফ্রি-কিক থেকে গোল করার তালিকায় মেসি আপাতত যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। স্পর্শ করেছেন ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলেকে। এতদিন তিনিই ৭০টি ফ্রি-কিক গোল নিয়ে ছিলেন দ্বিতীয় স্থানে।



সর্বোচ্চ ৭৭ গোল করে শীর্ষে আছেন আরেক ব্রাজিলিয়ান জুনিনহো পার্নামবুকানো। তিনেও আছেন এক ব্রাজিলিয়ান। কিংবদন্তি রোনালদিনহো করেছেন ৬৬ গোল। তার সঙ্গে যৌথভাবে তিনে রয়েছেন প্রয়াত আর্জেন্টাইন ভিক্টর অ্যান্থনি লেগ্রোটাগ্লি।

প্রসঙ্গত, ফ্রি-কিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্যন্ত মোট ৬৪ গোল করেছেন। ২০২৪ সালের অগাস্ট মাসে শেষবার ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি আল-ফায়হার বিপক্ষে। সেই ম্যাচটি আল-নাসর ৪-১ গোলে জিতেছিল।

আইকে/টিএ

মন্তব্য করুন