© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

শেয়ার করুন:
যশোরে ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৩ এএম | ০৩ মার্চ, ২০২৬
যশোরের অভয়নগরে নিষিদ্ধ পলিথিন ব্যবহার, বিক্রি ও মজুতের অভিযোগে সুকদেব কুমার দত্ত নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মজুত করা ৩১৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

সোমবার (২ মার্চ) বিকেলে নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা ও পলিথিন জব্দের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সুকদেব কুমার দত্তের গুদামে মজুত করা ৩১৫ কেজি পলিথিন জব্দ করাসহ তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) মোতাবেক একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ পলিথিন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসোর্স অফিসার সৌমেন মৈত্রর জিম্মায় রাখা হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন