সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্প্রসারণে আমিনুলের বৈঠক
ছবি: সংগৃহীত
০৭:৫২ পিএম | ০৩ মার্চ, ২০২৬
ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নানামুখী তৎপরতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক-গোলকিপার আমিনুল হক। যার অংশ হিসেবে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা করেছেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে দেখা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন আমিনুল হক। জানিয়েছেন, আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
সাক্ষাৎকালে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে স্পোর্টস ডিপ্লোমেসিকে কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়েছে।
আইকে/টিএ