© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন তার বাবা

শেয়ার করুন:
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন তার বাবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ পিএম | ০৪ মার্চ, ২০২৬
দেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে আলাদা স্থান গড়েছেন অরিজিৎ সিং। তাঁর প্লেব্যাক থেকে আচমকাই অবসর নেওয়ার সিদ্ধান্ত গত মাসে প্রকাশ্যে আসতেই হতবাক হয়ে যান অনুরাগী ও শিল্পী মহল। তবে এবার মুখ খুলেছেন গায়কের বাবা কক্কর সিং। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, মুম্বইয়ের জীবনের ঝাঁ চকচকে পরিবেশে মানিয়ে নিতে পারছিলেন না অরিজিৎ। জিয়াগঞ্জের শান্তি, নিজের বাড়ির স্বাচ্ছন্দ্য ও নিভৃত জীবন তাঁকে বেশি আকৃষ্ট করেছিল। পার্টি বা অ্যাওয়ার্ড শো-তে অংশগ্রহণে কখনো মন থাকত না, এমনকি আফটার পার্টিতেও থাকতেন না তিনি। অনেকে জানিয়েছেন, অরিজিৎ কখনও নিজেকে চুপচাপ সরিয়ে নিতেন, এমনকি গাড়ি আসার জন্যও অপেক্ষা করতেন না; অটোতে ফিরে যেতেন মুম্বই ফ্ল্যাটে।



যদিও প্লেব্যাক থেকে অবসর নিলেন, হাতে থাকা কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন গায়ক। চলতি বছর বা পরের বছরেও কয়েকটি সিনেমার গান এখনও তাঁর কণ্ঠে শোনা যাবে। পাশাপাশি নতুন ছন্দে ফিরেছেন অরিজিৎ। তার প্রমাণ, মুক্তি পেয়েছে তাঁর প্রথম ইন্ডিপেনডেন্ট গান ‘রয়না’। গানটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া অভূতপূর্ব কেউ লিখেছেন, ‘দুর্দান্ত হয়েছে’, কেউ বলেছেন, ‘সারাদিন শুনতে পারি আমি এই গান’।

অরিজিৎ নিজে জানিয়েছিলেন, তিনি নতুন ধরনের গান চেষ্টা করতে চান এবং নতুন প্রজন্মকে সুযোগ দিতে চান। বাবার ব্যাখ্যা মিলিয়ে দেখলে বোঝা যায়, নিভৃত জীবন, শহরের চাপমুক্ত পরিবেশ এবং নতুন সৃজনশীল সুযোগই তাঁকে প্লেব্যাক থেকে সরানোর মূল কারণ। সেই সঙ্গে ভক্তদের আশ্বাস, অরিজিতের কণ্ঠ এখনও শোনার সুযোগ থাকবে, মাধ্যম যাই হোক না কেন।

পিআর/টিএ

মন্তব্য করুন