মেসি ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়: মাশ্চেরানো
ছবি: সংগৃহীত
১২:১৬ পিএম | ০৫ মার্চ, ২০২৬
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, প্রাপ্তির শেষ নেই। বিশ্বকাপের পাশাপাশি আছে কোপা আমেরিকা, লা ফিনালিসিমা, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, মেজর লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন। বিশ্বকাপে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরুস্কার, ঝুলিতে আছে ৮টি ব্লোন ডি’অর। সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম মেসি। ইন্টার মিয়ামির কোচ এবং স্বদেশি সাবেক ও বার্সেলোনা সতীর্থ হাভিয়ের মাশ্চেরানোর মতে, ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মেসি।
সবশেষ সোমবার মেজর লিগ সকারে দ্বিতীয় ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল মেসির ইন্টার মিয়ামি। নগর প্রতিদ্বন্দ্বী দলটি ম্যাচের শুরুতে ব্যবধান দিগুণ করে এগিয়ে গেলেও, খাদের কিনারা থেকে দলকে তুলে আনেন মেসি। মৌসুমের প্রথম গোলের দেখান পান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। ৪-২ গোলে জয় পাওয়া ম্যাচে জোড়া গোল করেন তিনি।

ইন্টার মিয়ামি কোচের চোখে মেসিই সেরা। মাশ্চেরানো সম্প্রতি বলেছেন, ‘ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় মেসি। সে একজন নেতা, আর একজন নেতা হিসেবে সে অন্যদের অনুপ্রাণিত করে।’
‘তবে অনেক সময় তাকেও অনুপ্রাণিত করার দরকার হয়। অন্য সবার চেয়ে আলাদাভাবে সুযোগ তৈরি করার ক্ষমতা তার আছে, আর সেটাই আমাদের ম্যাচে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।’
মৌসুম শুরুর প্রথম ম্যাচে হেরেছিল মিয়ামি। ক্লাবের এ এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন মেসি এবং দুটি গোল যোগ হয়েছে তার নামের পাশে।
এমআই/এসএন