বিজয়-রাশমিকার বিয়েতে রামচরণ-আল্লু অর্জুনসহ আরও যারা এসেছিলেন
ছবি: সংগৃহীত
০২:৪৯ পিএম | ০৫ মার্চ, ২০২৬
সাত বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে বিয়ে করেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের প্রীতিভোজ ঘিরে জমে ওঠে দক্ষিণ ভারতীয় সিনেমা দুনিয়ার তারকাদের মেলা। ক্যামেরার ঝলকানি আর ভক্তদের আগ্রহ সব মিলিয়ে যেন উৎসবের আমেজে ভরে ওঠে।
নিরাপত্তা বলয় পেরিয়ে একে একে অনুষ্ঠানে হাজির হন দক্ষিণের জনপ্রিয় তারকারা। স্ত্রীসহ উপস্থিত হন রামচরণ। আসেন আল্লু অর্জুনও। বাবা নাগার্জুনের সঙ্গে দেখা যায় অভিনেতা নাগা চৈতন্যকেও। বলিউড থেকেও উপস্থিত ছিলেন কৃতি সেনন, মৃণাল ঠাকুর এবং নির্মাতা করণ জোহর।

অভিনেতা মহেশবাবু উপস্থিত না থাকলেও, মেয়েকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন তার স্ত্রী নম্রতা শিরোদকর। খুব অল্প সময়ের জন্য এসে আবার বেরিয়ে যান চিরঞ্জীবী। স্বামীর হাত ধরে অনুষ্ঠানে দেখা যায় অভিনেত্রী নীনা গুপ্তাকেও। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অতিথিদের উপস্থিতিও বাড়তে থাকে।
তবে সব আলো কেড়েছেন নবদম্পতি বিজয় ও রাশমিকা। সাদামাটা কিন্তু আভিজাত্যপূর্ণ সাজে অতিথিদের অভ্যর্থনা জানান তারা। আর প্রীতিভোজের নানা মুহূর্ত দেখার অপেক্ষায় এখন তাদের ভক্তরা।
এমকে/এসএন