কোন গান শুনে হাতজোড় করে সুরকারদের বিদায় দেন শ্রেয়া ঘোষাল
ছবি: সংগৃহীত
০৮:০৪ পিএম | ০৫ মার্চ, ২০২৬
শ্রেয়া ঘোষাল দীর্ঘ সঙ্গীতজীবনের মধ্যে প্রেমের গান, গজল থেকে শুরু করে পার্টিং নম্বর ও চটকদার হিট গান, সবই গেয়েছেন। তবে এমন কিছু গান আছে, যা মহিলাদের অসম্মান বা অশ্লীল ভাব প্রকাশ করছে বলে মনে করে তিনি আর গাইবেন না। সম্প্রতি এমনই এক ঘটনা প্রকাশ্যে এল।
‘দাবাং ২’ ছবির কারিনা কাপুর অভিনীত ‘ফেভিকল সে’ গানটি গাইতে গিয়ে শ্রেয়া হাতজোড় করে বেরিয়ে আসেন। তাঁর কথায়, ‘‘এখানে একটা পঙ্ক্তি ছিল, আমাকে মুরগি ভেবে খেয়ো না।

কোথাও লেখা, এ ভাবে শরীরে লেপটে যাও। এ সব শুনে আমার মুখ লাল হয়ে যায়। তাই আমি উচ্চারণ করতে পারিনি।’’ শ্রেয়া এই ধরনের গানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
তবে তিনি স্বীকার করেছেন, ‘চিকনি চামেলি’-এর মতো গানগুলো শৈল্পিক দৃষ্টিভঙ্গি রাখায় তা গাইতে পারতেন। মূলত, শ্রেয়ার নীতি যেকোনো গান গাইবেন না যা মহিলাদের প্রতি অসম্মান দেখায়।
পিআর/টিএ