© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোচ হওয়ার গুঞ্জনের মাঝেই নির্বাচক হলেন সরফরাজ

শেয়ার করুন:
কোচ হওয়ার গুঞ্জনের মাঝেই নির্বাচক হলেন সরফরাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ পিএম | ০৫ মার্চ, ২০২৬
পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন সরফরাজ আহমেদ। বাংলাদেশ সফর দিয়েই দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এমন গুঞ্জনের মাঝেই পাকিস্তান জাতীয় দলের নির্বাচক হয়েছেন সরফরাজ। সাবেক উইকেটকিপার ব্যাটারের সঙ্গে নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন মিসবাহ উল হকও।

২০২৪ সালের ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরের আগে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের চাকরি ছাড়েন জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়ান কোচ চাকরি ছেড়ে দেওয়ার পর সহকারী কোচ আজহার মেহমুদ লাল বলের ক্রিকেটের দায়িত্ব সামলান। গত বছরের ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজেও অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন আজহার। পরবর্তীতে অবশ্য সমঝোতার ভিত্তিতে টেস্ট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এরপর থেকেই পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের পদটি ফাঁকা। আগামী মে মাসে বাংলাদেশ সফরে দুইটি টেস্ট খেলবে পাকিস্তান। সেই সিরিজ থেকেই পাকিস্তানের লাল বলের ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব নেবেন সরফরাজ। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোতে এমন খবর যখন ঘুরে বেড়াচ্ছে তখন সাবেক অধিনায়ককে নির্বাচকের চাকরি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



এলিট প্যানেলের সাবেক আম্পায়ার আলেম দার পদত্যাগ করার পর নির্বাচক প্যানেলে পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে বাবর আজম, উসমান খান ও শাদাব খানকে রাখার বিরোধিতা করেছিরেন আলেম দার। পাশাপাশি ছয় নম্বর পজিশনের জন্য মোহাম্মদ রিজওয়ানকে দলে চেয়েছিলেন তিনি।

বণিবনা না হওয়ায় বিশ্বকাপ শেষেই চাকরি ছেড়েছেন আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার। নতুন করে যুক্ত হয়েছেন মিসবাহ ও সরফরাজ। আগের প্যানেল থেকে টিকে গেছেন সাবেক পেসার আকিব জাভেদ ও ব্যাটার আসাদ শফিক। মিসবাহ আগেও পিসিবির নির্বাচক প্যানেলে ছিলেন। কাজ করেছেন পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও।

এসএস/টিকে

মন্তব্য করুন