© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফিফকে দলে ফেরানো এবং লিটনকে দলে রাখার ব্যাখা দিলেন প্রধান নির্বাচক

শেয়ার করুন:
আফিফকে দলে ফেরানো এবং লিটনকে দলে রাখার ব্যাখা দিলেন প্রধান নির্বাচক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ পিএম | ০৫ মার্চ, ২০২৬
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। আর সেই সিরিজের জন্য আজ বৃহস্পতিবার বাংলাদেশের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। এছাড়া ১৫ মাস পর জাতীয় দলে ফিরেছেন আফিফ হোসেন।

আফিফকে দলের ফেরানো নিয়ে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘‘মিডল অর্ডারে আমরা কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ নিজেদের জায়গা নিশ্চিত করার মতো পারফরম্যান্স করতে পারেনি। সেই বিবেচনায় আফিফ হোসেনকে আবার দলে নেওয়া হয়েছে।’



‘‘তার মূল্যবান অভিজ্ঞতা আছে এবং বর্তমানে সে ভালো ছন্দে রয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কনকেও রাখা হয়েছে, নিজের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এটি তার জন্য ভালো সুযোগ।’’

এদিকে লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও নির্বাচকদের আস্থা রয়েছে বলে জানান লিপু, ‘‘লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে সে কোচদের সঙ্গে ঘনিষ্ঠভাবে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি, খুব দ্রুতই সে এই ফরম্যাটে নিজের সেরাটা দিতে পারবে এবং মিডল অর্ডারকে শক্তিশালী করার একটি বিকল্প হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে।’’

এসএস/টিকে

মন্তব্য করুন