২০২৭ বিশ্বকাপ দলে সাকিবকে দেখলে অবাক হবো না : সোহেল
ছবি: সংগৃহীত
০১:৩৫ এএম | ০৬ মার্চ, ২০২৬
২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েন আগে থেকেই দেশের বাইরে থাকা সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ায় নানান নাটকীয়তায় অন্তর্বর্তী সরকারের পুরো আমলে দেশে ফেরা হয়নি তার, খেলা হয়নি জাতীয় দলেও।
সম্প্রতি সাকিবের দেশে ফেরা নিয়ে গুজন ফের জোরাল হয়। বিশেষ করে গেল মাস থেকে জাতীয় দলের জার্সিতে তার ফেরা নিয়ে আলোচনা করে বিসিবি। গুঞ্জন ছিল আসন্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরবেন সাকিব, তবে শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। তার নামে থাকা বেশ কয়েকটি মামলাও হয়েছে। সেগুলো সুরাহা করেই তাকে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বিসিবি।

এর মাঝেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিবের খেলা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন কোচ সোহেল ইসলাম। বৃৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিবকে দলে দেখলে তিনি অবাক হবেন কি না-এমন প্রশ্নে বিসিবির এই কোচের ইসলামের সোজাসাপ্টা জবাব, ‘না, অবাক হবো কেন?’
সাকিবের মামলার সমাধান হলে তার খেলা নিয়ে কোনো বাধা দেখছেন না সোহেল, 'যেসব সমস্যা আছে, এগুলো না থাকলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস। সে টিমে খেলবে এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। তার খেলার মান নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই।'
পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের জন্য দলে নতুন মুখও দেখতে চান সোহেল, 'এখন ২৬ চলছে, এরপর সাতাশ। বেশি লম্বা সময়ের ব্যাপার না। অনেকগুলো ওয়ানডে আছে এই সময়ে। খুব সীমিত প্লেয়ার নিয়ে দৌড়ানো থেকে অপশন রাখা উচিৎ। কোন সিরিজে দেখব এগুলো সিলেক্টর, হেড কোচ, ক্রিকেট অপ্সে যারা আছেন তারা প্ল্যান করবেন। বাঞ্চটা বড় হলে দেখার ক্ষেত্রও বড় থাকে। ২৭ আসতে আসতে দেখা যাবে ভালো দল তৈরি করতে পারব।'
আরআই/এসএন