© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওপেনার লিটন এবার মিডল অর্ডারে!

শেয়ার করুন:
ওপেনার লিটন এবার মিডল অর্ডারে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৭ এএম | ০৬ মার্চ, ২০২৬
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। আর সেই সিরিজের জন্য গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। এছাড়া ১৫ মাস পর জাতীয় দলে ফিরেছেন আফিফ হোসেন।

তবে বড় চমকপ্রদ ঘোষণা ছিল লিটন দাসকে নিয়ে। ওয়ানডে ক্রিকেটে গেল বছরখানেকের বেশি সময় ধরে ভালো করতে পারছেন না তিনি। যে কারণে তার দলে থাকা বা না থাকা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজের দলে টিকে গেলেন লিটন। তবে আবারো ওয়ানডেতে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাকে।



মিডল অর্ডারের জন্য ভাবে হচ্ছে লিটনকে। নিচের দিকে যদি তিনি ব্যাট করেন তাহলে ব্যাটিং অর্ডারে এগিয়ে যেতে পারেন তাওহীদ হৃদয়। সেক্ষেত্রে চার নম্বরে দেখা যেতে পারে তাকে। লিটনের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও তার ওপর নির্বাচকদের আস্থা রয়েছে বলে জানান প্রধান নির্বাচক।

গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে সে কোচদের সঙ্গে ঘনিষ্ঠভাবে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি খুব দ্রুতই সে এই ফরম্যাটে নিজের সেরাটা দিতে পারবে এবং মিডল অর্ডারকে শক্তিশালী করার একটি বিকল্প হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে।’

টিজে/এসএন 

মন্তব্য করুন