অক্ষর ক্যাচ মিস করলে ইংল্যান্ড এক ওভার আগেই জিততে পারতো: আমির
ছবি: সংগৃহীত
১২:৪২ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বেশ কয়েক দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো নিয়ে কথা বলে যাচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের কাছে সহজেই হারবে ভারত, ইংল্যান্ডের কাছেও সুবিধা করতে পারবে না এমনটাই এক অনুষ্ঠানে বলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ভারতকে ভয় ধরিয়ে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে ভারত। জবাবে ইংল্যান্ডও কম যায়নি। ৭ উইকেটে ২৪৬ করেছিলো তারা। ফলে ৭ রানে হেরে বিশ্বকাপের সেমি থেকে বিদায় নেয় ২০০৯ ও ২০২২ সালের চ্যাম্পিয়নরা।
তবে একটা সময় মনে হচ্ছিলো, এই টার্গেটেও জয় পাবে ইংল্যান্ড। যখন বেথেলের সঙ্গে জ্যাকস দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৩৫ রান করে জ্যাকস আউট হন। তার ক্যাচ প্রথমে নেন অক্ষয় প্যাটেল, তবে যখন নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যাচ্ছিলেন তিনি তখন বলটি দুবের কাছে ছুঁড়ে মারেন। যা সহজেই ধরে ফেলেন তিনি। তবে আমির মনে করেন, অক্ষর ক্যাচ নিতে না পারলে ইংল্যান্ড এক ওভার হাতে রেখেই জিততো।

পাকিস্তানি টিভি শো 'হারনা মানা হ্যায়' অনুষ্ঠানে আমির বলেন, 'অক্ষর প্যাটেল যদি সেই ক্যাচটা না নিত, আর্চার শেষে ৩টি ছক্কা যেভাবে হাঁকালো, যেভাবে উইল জ্যাকস খেলছিল, তাহলে ইংল্যান্ড রান তাড়া করে এক ওভার আগেই ম্যাচ শেষ করে দিত। কিন্তু ভারতকে যতই কৃতিত্ব দেন না কেন, সেটা কমই হবে।'
তবে ভারতের প্রশংসাও করেছেন তিনি। আমির বলেন, 'আজ ভারত কমপ্লিট ক্রিকেট খেলেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা এভাবে খেলেনি। আমি সঠিক প্রেডিক্ট করেছিলাম কিন্তু ক্যাচ ধরা তো আমার হাতে নেই। যদি ফর্মে থাকা কোনো ব্যাটারের (স্যামসন) ক্যাচ ফেলো তখন ১৫ রানে, সে ৩৫ বলে ৯০ (আসলে ৪২ বলে ৮৯) করে ফেলেছে। দেখেন ইংল্যান্ড ৭ রানে হেরেছে। দুই দলের তুলনায় বুমরাহ বাদে দুই দলের বোলিং বাজে হয়েছে।'
এসএস/এসএন