© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশ অফিসারকে দলের ম্যানেজার বানিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

শেয়ার করুন:
পুলিশ অফিসারকে দলের ম্যানেজার বানিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান ক্রিকেট দলে বড় পরিবর্তন এনেছে পিসিবি। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের ম্যানেজারের দায়িত্বে থাকবেন না নাভিদ আকরাম চিমা।

পিসিবি জানিয়েছে, এই সফরে তিনি দলের সঙ্গে বাংলাদেশে যাবেন না। তার জায়গায় নতুন ম্যানেজার করা হয়েছে ইরতেজা কুমাইলকে। এর আগে একাধিকবার পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন চিমা। সর্বশেষ তিনি ছিলেন ২০২৫ এশিয়া কাপে। 

নতুন ম্যানেজার ইরতাজা কুমাইল পেশায় একজন পুলিশ কর্মকর্তা। তিনি ১৮তম গ্রেডের কর্মকর্তা। প্রায় দুই বছর আগে তিনি পিসিবিতে যোগ দেন। এরপর জাতীয় দলের নিরাপত্তা ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।



দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর কুমাইলের সঙ্গে এবার প্রথমবারের মতো নিরাপত্তা কর্মকর্তা হিসেবে সফরে যাবেন সালমান লিয়াকত। পিসিবি আরও জানিয়েছে, দলের বিদেশি কোচিং স্টাফ সরাসরি ঢাকায় যোগ দেবেন। পাকিস্তান দল ৮ মার্চ বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সফরের আগে দুই দিনের একটি প্রস্তুতি ক্যাম্পও করবে পাকিস্তান দল। এই ক্যাম্পে খেলোয়াড়রা অনুশীলন করবেন। গত বছরের নভেম্বরে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের পর এটিই হবে পাকিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ।

এসএস/এসএন

মন্তব্য করুন