মানিকগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক
ছবি: সংগৃহীত
১০:৩৭ এএম | ০৭ মার্চ, ২০২৬
মানিকগঞ্জ সদরের দিঘী ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।
আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)। এ ঘটনায় মামলা রুজু হয়েছে এবং আজ তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
এসএস/টিএ