হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত মাত্র ৮
ছবি: সংগৃহীত
০২:৩৫ পিএম | ০৭ মার্চ, ২০২৬
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স আকস্মিক পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। নির্ধারিত সময়ে সকাল ৯টায় চিকিৎসকসহ অর্ধেকের বেশি অনুপস্থিত থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি। সেই সাথে স্বাস্থ্য বিভাগের কর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় অপেক্ষা করছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবশে করে অর্ধেকের বেশি চিকিৎসক না পেয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
এসময় তিনি বলেন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডাক্তার দায়িত্বরত। ছুটটিসহ নানা কারণে ১৬ জন উপস্থিত থাকার কথা। তবে উপস্থিত পেয়েছি মাত্র ৮ জন, যা অত্যন্ত দুঃখ্যজনক। আমাদের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে পরিকল্পনা বাস্তাবায়নে ডাক্তারদেরই ভূমিকা নিতে হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম, আবাসকি মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
এসএস/টিএ