© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপিকে ক্ষমতা থেকে নামাতেই ১/১১ হয়েছিল: তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
বিএনপিকে ক্ষমতা থেকে নামাতেই ১/১১ হয়েছিল: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৮ পিএম | ০৭ মার্চ, ২০২৬
জোর করে বিএনপিকে ক্ষমতা থেকে নামাতেই প্রায় দুই দশক আগে এক-এগারো করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন।

শনিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মৃতি সংসদের আলোচনা ও ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

এক-এগারো পরবর্তী ক্ষমতায় আসা আওয়ামী লীগের প্রতি বিনাভোট ও রাতের ভোটের কারণে জনগণ ক্ষুব্ধ ছিলো বলে মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন।

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময় একদল লোক নির্বাচনকে প্রলম্বিত করে অরাজনৈতিক সরকার রেখে দিতে উৎসাহিত করেছিল বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। এ নিয়ে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা শুরুতে নির্বাচনের ব্যাপারে দ্বিধান্বিত থাকলেও লন্ডন সফরের পর নির্বাচনের রোডম্যাপ দেন। সেই অনুযায়ী নির্বাচন হয়। তবে নিয়ম বর্হিভূতভাবে এই সরকার নানা ধরনের চুক্তি করেছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এবি/টিএ


মন্তব্য করুন