© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার পাবনায় পানির ট্যাংকে মিলল তেলের সন্ধান

শেয়ার করুন:
এবার পাবনায় পানির ট্যাংকে মিলল তেলের সন্ধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৭ এএম | ০৮ মার্চ, ২০২৬
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এক ইউপি চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে পরিচালিত অবৈধ তেলপাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্সবিহীন পাম্প পরিচালনা এবং গোপন ট্যাংকে অবৈধভাবে তেল মজুদের দায়ে ইউপি চেয়ারম্যানের ছোট ভাই মো. আব্দুল হান্নানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর ছোট ভাই মো. আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের প্রভাব খাটিয়ে এই অবৈধ পাম্পটি পরিচালনা করে আসছিলেন। চেয়ারম্যান আলম হাজীর ইটভাটার পাশেই লাইসেন্স ছাড়াই পাম্পটি চলছিল। অধিক মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে প্রশাসনের নজর এড়িয়ে একটি গোপন ট্যাংকারে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুদ রেখেছিলেন আব্দুল হান্নান।

শনিবার (৭ মার্চ) বিকেল ৫টায় জেলা এনএসআইয়ের উপ-পরিচালক এ বি এম লুৎফুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্প পরিচালনা এবং অবৈধভাবে তেল মজুদের দায়ে মো. আব্দুল হান্নানকে (৪৫) পেট্রোলিয়াম আইন ২০০৬-এর ২০ ধারা এবং দণ্ডবিধির ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

টিজে/টিএ 

মন্তব্য করুন