এ আর রহমান ‘রামায়ণ’-এর সুর করছেন, তবু ধর্মীয় বিভাজন? প্রশ্ন সেলিম মার্চেন্টের
ছবি: সংগৃহীত
০৯:২৬ পিএম | ১০ মার্চ, ২০২৬
ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য করে সম্প্রতি আলোচনায় ছিলেন সংগীত পরিচালক এ আর রহমান। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন সংগীতশিল্পী সেলিম মার্চেন্ট।
এক সাক্ষাৎকারে সেলিম বলেন, বলিউডে সত্যিই যদি ধর্মীয় বিভাজন থাকত, তাহলে হিন্দু পুরাণভিত্তিক বড় বাজেটের ছবি ‘রামায়ণ’-এর সুরকার হিসেবে রহমানকে নেওয়া হতো না। তাঁর কথায়, “ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বড় ছবিতে সুর করছেন রহমান। সেই ছবি আবার হিন্দু পুরাণকে কেন্দ্র করে তৈরি। তাই এর পরে আমার মনে হয় না বলিউডে ধর্মীয় বিভাজন রয়েছে।”
তবে সেলিম এটাও স্পষ্ট করে বলেন, এটি তাঁর ব্যক্তিগত মতামত। রহমান হয়তো নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই ওই মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে রহমান ইঙ্গিত দিয়েছিলেন যে ধর্মীয় পরিচয়ের কারণে হয়তো কিছু কাজ তাঁর হাতছাড়া হয়েছে। পরে এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলে দীর্ঘ বিবৃতিতে তিনি জানান, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
রহমান বলেন, তিনি সব সময় সঙ্গীতের মাধ্যমে ভারতের সংস্কৃতিকে সম্মান জানাতে চান এবং ভারতীয় হিসেবে কাজ করতে পারা নিয়ে তিনি গর্বিত। বর্তমানে তিনি ‘রামায়ণ’ ছবির সুর নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এমকে/টিএ