© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ দিয়ে জাহাজ নিতে একাধিক দেশ নিয়ে জোটের ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
হরমুজ দিয়ে জাহাজ নিতে একাধিক দেশ নিয়ে জোটের ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ এএম | ১৬ মার্চ, ২০২৬
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালাতে একাধিক দেশ নিয়ে জোট গঠনের ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে এ ঘোষণা দিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প প্রশাসন ঘোষণা দেবে, তাদের এ জোটে একাধিক দেশ যোগ দিয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বিভিন্ন দেশকে জোট গঠনের কথা বলেছিলেন। কিন্তু কোনো দেশই সরাসরি তার এ ডাকে সাড়া দেয়নি।

সূত্র: আলজাজিরা
এসএস/টিএ

মন্তব্য করুন