যুদ্ধে ৩২০০ মার্কিন সেনা হতাহত: ইরান
ছবি: সংগৃহীত
০১:৪০ এএম | ১৮ মার্চ, ২০২৬
ইরানের একজন উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা প্রেস টিভির সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনীর প্রথম সাত দিনে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম এক সপ্তাহেই ৩২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে।
সূত্র জানায়, বিভিন্ন সূত্র ইরানকে মার্কিন ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব দিয়েছে, যাতে ফেব্রুয়ারি ২৮ থেকে ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযান চলাকালীন মানব ও সামরিক উভয় ধরনের ক্ষতি অন্তর্ভুক্ত।
প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মার্কিন ও ইসরায়েলি এয়ার ডিফেন্স স্টকপাইলের ব্যাপক ক্ষতি হয়েছে। তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে অন্তত ২০০ মার্কিন সেনা নিহত এবং ৩ হাজারের বেশি আহত হয়েছেন।
সামরিক সরঞ্জামের ক্ষেত্রে মার্কিন বাহিনী ১৫০টি ক্ষেপণাস্ত্র লঞ্চিং প্ল্যাটফর্ম এবং ২৩টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম হারিয়েছে। এছাড়া ৩৭টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। মার্কিন অস্ত্রাস্ত্রের পুরোপুরি ধ্বংস হয়েছে প্রায় ৪৩ শতাংশ।
এই যুদ্ধ শুরু হয় ফেব্রুয়ারি ২৮ তারিখে ইসলামি প্রজাতন্ত্রের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করে। একই সময়ে দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি জোটের হামলায় প্রায় ১৭০ শিশু নিহত হয়।
ইরানি সশস্ত্র বাহিনী প্রতিশোধ হিসেবে ‘ট্র প্রমিজ ৪’ অভিযানের ৫৮টি ধাপ সম্পন্ন করেছে, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং অঞ্চলের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয়েছে।
এসকে/টিকে