© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের রেলস্টেশনসহ কয়েক জায়গায় আঘাত হানল ইরানের মিসাইল

শেয়ার করুন:
ইসরায়েলের রেলস্টেশনসহ কয়েক জায়গায় আঘাত হানল ইরানের মিসাইল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ এএম | ১৮ মার্চ, ২০২৬
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের মিসাইল কয়েক জায়গায় আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের আঘাতে তেলআবিবের সাভিদোর রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৪টা থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে দুই দফা মিসাইল ছোড়ে ইরান। এই হামলায় তারা ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে। একটি ক্লাস্টার মিসাইলে ২০টি আলাদা ছোট বোমা থাকে। যেগুলোর একেকটির ওজন প্রায় আড়াই কেজি।

রেলস্টেশন ছাড়া আর কোন কোন জায়গায় মিসাইল আছড়ে পড়েছে সেটি এখনো স্পষ্ট করেনি ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমআর/টিএ 

মন্তব্য করুন