© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানকে হ্রাসকৃত মূল্যে তেল সরবরাহের প্রস্তাব রাশিয়ার

শেয়ার করুন:
পাকিস্তানকে হ্রাসকৃত মূল্যে তেল সরবরাহের প্রস্তাব রাশিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ এএম | ১৮ মার্চ, ২০২৬
ভারতের পর এবার পাকিস্তানকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। পাকিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালবার্ট খোরেভ গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসলামাবাদকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল দিতে রাজি আছে মস্কো।

ইসলামাবাদে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে খোরেভ বলেন, ইসলামাবাদ যদি আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করে, তাহলে পাকিস্তানের কাছে হ্রাসকৃত মূল্যে তেল বিক্রি করবে রাশিয়া।

রুশ রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো জ্বালানি খাত এবং এই খাতের যেকোনো অগ্রগতি ইসলামাবাদের উদ্যোগ গ্রহণের ওপর নির্ভর করবে।

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন যে, জ্বালানি খাতই দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এই খাতে যেকোনো অগ্রগতি ইসলামাবাদের উদ্যোগ গ্রহণের ওপর নির্ভর করবে।

প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং তার জেরে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালিতে ইরান অবরোধ আরোপ করায় অন্য অনেক দেশের মতো পাকিস্তানও ভোগান্তিতে পড়েছে। কারণ, দেশটি জ্বালানি তেলের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভরশীল এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে জ্বালানির নতুন চালান আসতে পারছে না।

এ কারণে ইতোমধ্যে সাধারণ ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম ২০ শতাংশ বাড়াতে বাধ্য হয়েছে পাকিস্তানের সরকার।

সংবাদ সম্মেলনে খোরেভ বলেন, ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক পদক্ষেপ বিশ্বকে হতবাক করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ‘জটিল ও অপ্রত্যাশিত’ উল্লেখ করে তিনি বলেন, “বর্তমান উত্তেজনা কখন ও কীভাবে শেষ হবে— তা বলা কঠিন।”

টিজে/এসএন 

মন্তব্য করুন