© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

শেয়ার করুন:
এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৮ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গতরাতে খতিবকে হত্যা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান তিনি। তবে, এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।

বুধবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইসমাইল খতিবকে ২০২১ সালে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গোয়েন্দা মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি গোয়েন্দা মন্ত্রণালয় এবং সর্বোচ্চ নেতার কার্যালয়ে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।

তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক উচ্চপদস্থ ধর্মগুরুর অধীনে ইসলামি আইনশাস্ত্র অধ্যয়ন করেছেন। এছাড়া, ২০২২ সালে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাইবার-সক্ষম কার্যকলাপে জড়িত থাকার দায়ে মার্কিন ট্রেজারি তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

জানা যায়, খতিব ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অল্প কিছুদিন পরেই, ১৯৮০ সালে ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীতে (আইআরজিসি) যোগদান করেছিলেন। 

আইকে/টিকে

মন্তব্য করুন