© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লারিজানির পর কে হচ্ছেন ইরানের নিরাপত্তা প্রধান

শেয়ার করুন:
লারিজানির পর কে হচ্ছেন ইরানের নিরাপত্তা প্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫২ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ড. আলি লারিজানির হত্যার পর ইরান তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাঈদ জালিলিকে নিরাপত্তা প্রধান হিসেবে বিবেচনা করছে। এই তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সাঈদ জালিলি কূটনীতি ও রাজনীতিতে অভিজ্ঞ এবং কট্টরপন্থি একজন কর্মকর্তা হিসেবে পরিচিত। লারিজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলায়মানির ওপর ইসরায়েলি হামলার পরই এই পদক্ষেপের কথাটি উঠেছে।

হামলায় লারিজানি ও সোলায়মানি নিহত হন। এর পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে চার ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। আইআরজিসি দাবি করেছে, এতে দুই শতাধিক ইসরায়েলি হতাহত হয়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন