© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্যাসক্ষেত্রে হামলার জেরে ইরাকে গ্যাস রপ্তানি বন্ধ করল ইরান

শেয়ার করুন:
গ্যাসক্ষেত্রে হামলার জেরে ইরাকে গ্যাস রপ্তানি বন্ধ করল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০২ এএম | ১৯ মার্চ, ২০২৬
ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার জেরে ইরাকে সম্পূর্ণভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তেহরান। সম্প্রতি ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের এ আকস্মিক সিদ্ধান্তের ফলে ইরাকের জ্বালানি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে: কারণ দেশটি তার অভ্যন্তরীণ ব্যবহারের জন্য প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুতের এক-তৃতীয়াংশেরও বেশি শুধু ইরান থেকেই আমদানি করে থাকে।

জানা গেছে, বুধবার (১৮ মার্চ) ভোরের দিকে বিশ্বের বৃহত্তম এ গ্যাসক্ষেত্রটিতে হামলা চালায় ইসরায়েল। ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হামলার পর গ্যাসক্ষেত্রটির একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উল্লেখ্য, দক্ষিণ পারস হলো বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, যেখানে ইরান এবং কাতার উভয় দেশই নিজ নিজ অংশে গ্যাস স্থাপনা পরিচালনা করে আসছে। এ হামলার ফলে ওই অঞ্চলে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

এমআর/এসএন 

মন্তব্য করুন