ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান
ছবি: সংগৃহীত
০৫:৪২ এএম | ১৯ মার্চ, ২০২৬
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। গত দুই ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় দফায় হামলা। এর আগের হামলায় ক্লাস্টার মিসাইল ছুড়েছিল তেহরান।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্লাস্টার মিসাইলের আঘাতে ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরনের একটি ফিলিস্তিনি শহরে তিন নারী নিহত হয়েছেন।
এদিকে নতুন করে ছোড়া মিসাইলের প্রভাবে তেলআবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমআর/টিকে