© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরাক ছেড়ে চলে গেল ন্যাটো সেনারা

শেয়ার করুন:
ইরাক ছেড়ে চলে গেল ন্যাটো সেনারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ২০ মার্চ, ২০২৬
ইরাক থেকে ন্যাটো সেনারা সরে গেছে। চলমান আঞ্চলিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে তাদের মিশনের সব সদস্যকে নিরাপদে ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সর্বশেষ সদস্যরাও দেশটি ছেড়ে যান। এটি ছিল একটি নন-কমব্যাট মিশন, যেখানে কয়েকশ সদস্য কাজ করছিলেন।

ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা সাঈদ আল জায়াশি জানান, এই সরে যাওয়া সাময়িক। ইরান যুদ্ধ শেষ হলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ন্যাটো সদস্যরা আবার ইরাকে ফিরবেন।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় পোল্যান্ডও তাদের সেনাদের ইরাক থেকে সরিয়ে নিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়াদিস্লাও কোসিনিয়াক-কামিশ জানান, সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ইরান যুদ্ধ তাদের দেশের সরাসরি নিরাপত্তার জন্য হুমকি নয়। তাই তারা এই যুদ্ধে অংশ নিতে সেনা পাঠাবে না।

এমআর/এসএন  

মন্তব্য করুন