ইরানের আত্মরক্ষার অধিকার আছে : জাতিসংঘ মহাসচিব
ছবি: সংগৃহীত
০৬:২৭ পিএম | ২১ মার্চ, ২০২৬
চলমান উত্তেজনার মধ্যে ইরানের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন।
মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, গুতেরেস বলেন, 'ইরানের আত্মরক্ষার অধিকার নিয়ে কোনো সন্দেহ নেই।' তবে একইসঙ্গে তিনি আঞ্চলিক উত্তেজনা আর না বাড়াতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান।
আলোচনায় ইরানের পক্ষ থেকে সাম্প্রতিক হামলার বিস্তারিত তুলে ধরা হয়। আরাগচি অভিযোগ করেন, স্কুল, হাসপাতাল ও আবাসিক এলাকাসহ বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির স্পষ্ট লঙ্ঘন।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে অঞ্চলে থাকা সব মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে সংঘাত নিয়ন্ত্রণ ও মানবিক বিপর্যয় কমানোর আহ্বান জানিয়েছেন।
টিকে/