© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ, গ্রেপ্তার ১

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ পিএম | ২২ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো.শফিকুল ইসলাম।

এসকে/এসএন

মন্তব্য করুন