ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে বিমানবাহিনী প্রধানের শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত
০৭:১৫ পিএম | ২২ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও তাঁর সহধর্মিণী ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (২১ মার্চ) রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গতকাল শনিবার ঈদের দিন রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার সহধর্মিণী।
ওইদিন ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রপতি রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
একই দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পরিবার-পরিজনসহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসকে/টিকে