© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার নৌবাহিনীর সদস্যের মরদেহ

শেয়ার করুন:
ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার নৌবাহিনীর সদস্যের মরদেহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৭ পিএম | ২২ মার্চ, ২০২৬
বাগেরহাটের মোংলায় একটি ভাড়া বাসা থেকে সবুজ উদ্দিন (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আবু উবাইদাহ এমএ’তে কর্মরত ছিলেন।

রোববার (২২ মার্চ) সকালে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়। নিহত সবুজ উদ্দিন (২৬) নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, নৌবাহিনীতে কর্মরত সবুজ ভাড়া বাসায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, রোববার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে নিহত সবুজ উদ্দিনের মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, ‘সবুজকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালের যে প্রক্রিয়া শেষে আমরা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেছি।’

মোংলা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘সবুজ উদ্দিন মারা যাওয়ার ঘটনায় মোংলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এর আগে, ১১ মার্চ সকালে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে কর্মরত নৌবাহিনীর পেটি অফিসার এম সালেহ আহমেদ (৪২) দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ও হাসপাতাল সূত্র বলছে, এ নিয়ে গেল এক মাসে বাগেরহাটের মোংলা নৌবাহিনীতে কর্মরত তিনজন আত্মহত্যা করেছে।

আইকে/টিকে

মন্তব্য করুন