ইরানে থাকা প্রবাসীরা দেশে ফিরতে চাইলে সকল ব্যবস্থা করবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৫২ পিএম | ২২ মার্চ, ২০২৬
চলমান যুদ্ধে ইরানে থাকা প্রবাসীরা দেশে ফিরতে চাইলে সকল ব্যবস্থা করবে সরকার বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (২২ মার্চ) বিকেলে সিলেট সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে দেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরানে থাকা প্রবাসীরা নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখবেন এমনটাই সরকারের প্রত্যাশা।
তিনি আরও বলেন, একইসঙ্গে যদি কেউ দেশে ফিরতে চায় তাদের সকল সহায়তা করবে সরকার। এই বিষয়ে ইরানের আশপাশের সব মিশনগুলোকে নির্দেশনা দেওয়া আছে বলে জানান তিনি।
এসকে/টিকে