কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪
ছবি: সংগৃহীত
০৫:৩৭ এএম | ২৩ মার্চ, ২০২৬
কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেলে বেড় কালুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো স্থানীয় রাশু মেম্বার ও ইয়াকুল গ্রুপের মধ্যে। এরই জেরে মাগরিবের নামাজের আগে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুই পক্ষ। এসময় গুলি ছুঁড়লে আহত হন চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চলমান বিবাদ নিষ্পত্তি না হওয়ায় মাঝেমধ্যে হামলা, পাল্টা হামলা এবং গোলাগুলির ঘটনা ঘটে থাকে।
ইউটি/টিএ