© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিঠামইনে নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

শেয়ার করুন:
মিঠামইনে নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৩ পিএম | ২৩ মার্চ, ২০২৬
কিশোরগঞ্জের হাওর অধ‌্যু‌ষিত মিঠামইন উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক‌দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সোমবার (২৩ মার্চ) সকাল ৯টার দি‌কে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এই সংঘর্ষ হয়।

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, অনেক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সেই বিরোধের জেরে এ সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে।

জানা গেছে, কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সমর্থক‌দের স‌ঙ্গে একই গ্রামের বিএনপি নেতা নজিরের অনুসারীদের মধ্যে সকাল থেকেই উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে তা‌দের ম‌ধ্যে সংঘর্ষ চ‌লে।

স্থানীয়রা জানান, সংঘর্ষে দুই প‌ক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আসাদ (৩৫) ও কাতল মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া আহত আরো পাঁচজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আহত‌দের ম‌ধ্যে ন‌জির গ্রু‌পের লোকজনই বে‌শি।

ঈদের আগ থেকেই দুই পক্ষের বিরোধ তীব্র হয়ে উঠেছিল। সকালে গ্রা‌মের লাউকুড়ার মাঠে দুই প‌ক্ষ মু‌খোমু‌খি হ‌লে একপর্যা‌য়ে তা‌রা দেশীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে লিপ্ত হয়।

কাশেম চেয়ারম্যান বর্তমা‌নে ইতালিতে র‌য়ে‌ছেন। আওয়ামী লীগ সরকার পত‌নের পর তি‌নি সেখা‌নে চ‌লে যান। তার বিরু‌দ্ধে ক‌য়েক‌টি মামলাও র‌য়ে‌ছে। তি‌নি বি‌দে‌শে অবস্থান কর‌লেও এলাকায় য‌থেষ্ট প্রভাব র‌য়ে‌ছে তার।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে‌ছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কো‌নোপক্ষ অভিযোগ নি‌য়ে আসে‌নি।’

এসকে/টিকে

মন্তব্য করুন