© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় হিসেবে নতুন রেকর্ড গড়লেন শ্রেয়া ঘোষাল!

শেয়ার করুন:
ভারতীয় হিসেবে নতুন রেকর্ড গড়লেন শ্রেয়া ঘোষাল!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ২৬ মার্চ, ২০২৬
পাঁচ বার পেয়েছেন জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারে তো সবাইকে পেছনে ফেলেছেন এই বয়সেই। তার গায়কীতে মাতোয়ারা সারা বিশ্ব। তিনি বঙ্গকন্যা শ্রেয়া ঘোষাল। এবার ভারতীয় নাগরিক হিসেবে নতুন রেকর্ড করলেন এই নন্দিত শিল্পী।

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রেয়া ঘোষালের নতুন লাইভ কনসার্ট অ্যালবাম ‘অল হার্টস ট্যুর’। এই অ্যালবামে রয়েছে তার অল হার্টস ট্যুর-এ লাইভ গাওয়া গানগুলির রেকর্ডিং। ভারত, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্য এশিয়া, লন্ডন, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনসহ বিশ্বজুড়ে মোট ৪৪টি শহরে শ্রেয়া এই ট্যুর করেছেন।



এই ট্যুর স্মৃতি নিয়েই শ্রেয়া ঘোষাল ভারতীয় নারী শিল্পীদের মধ্যে প্রথম লাইভ অ্যালবাম প্রকাশ করেছেন। যা সংগীতজগতে নতুন রেকর্ড তৈরি করেছে। অ্যালবামটি বিশ্ব জুড়ে ব্যাপক বিক্রি হচ্ছে। এই লাইভ অ্যালবাম শ্রেয়ার গানের সেই অনুভূতিকে স্পর্শ করেছে, যার জন্য শ্রেয়া ঘোষালকে লাইভ শোনার জন্য শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
 
অ্যালবাম প্রসঙ্গে শ্রেয়া বলেন,

আমার অনুরাগীরা আমার হৃদয়ে থাকেন। তাই আমি তাদের কিছু উপহার দিতে চেয়েছিলাম৷

প্রসঙ্গত,‘দ্য অল হার্টস ট্যুর’ অ্যালবাম শ্রেয়ার কাছে অত্যন্ত কাছের সে কথা জানিয়েছেন শিল্পী। কনসার্ট রেকর্ডিংকে অ্যালবাম আকারে প্রকাশের অন্যতম কারণ হিসেবে তিনি জানান শ্রোতারা যাতে লাইভের সেই সুর, সেই অনুভূতিকে আবারও স্পর্শ করতে পারেন তাই নতুন এ অ্যালবামটি প্রকাশ করেছেন তিনি।

 পিআর/এসএন

মন্তব্য করুন