© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘুমোনোর আগে কেন চায়ে চুমুক দেন হিনা?

শেয়ার করুন:
ঘুমোনোর আগে কেন চায়ে চুমুক দেন হিনা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৪ পিএম | ২৭ মার্চ, ২০২৬
২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর হয়েছিলেন হিনা খান। নিজেকে শক্ত রেখে কঠিন অসুখের সঙ্গে লড়াই করেছেন অভিনেত্রী। অনুরাগীরাও তাঁর আরোগ্য কামনা করে চলেছেন। মাঝেমধ্যেই অভিনেত্রী তাঁর সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন রোজের রুটিনের কিছু অংশ। সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও দিয়েছেন যেখানে তাঁকে রাতের বেলায় চায়ে চুমুক দিতে দেখা গিয়েছে। ‌ঘড়িতে তখন রাত ১০টা ২৬।

অনিদ্রাজনিত সমস্যা থেকে রেহাই পেতে ক্যামোমাইল চা ভীষণ উপকারী। উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে, প্রদাহ নাশ করতে ক্যামোমাইল চায়ের জুড়ি মেলা ভার। রাতে খাওয়াদাওয়ার পর হজমজনিত সমস্যা দূর করতেও এই চা দারুণ কাজ করে। সারা দিনের ক্লান্তি কাটাতে এক কাপ চায়ে চুমুক দিলেই ঘুম নেমে আসবে চোখে।



ঘুমোনোর কত ক্ষণ আগে খাওয়া উচিত?

ঘুমোনোর ৩০ থেকে ৪০ মিনিট আগে এক থেকে দু’কাপ ক্যামোমাইল চা খাওয়া যেতে পারে। কেবল ‌অনিদ্রার সমস্যা থেকে রেহাই পেতেই নয়, ডায়াবেটিকরা ঘুমোনোর আগে এই চায়ে চুমুক দিতে পারেন। রক্তের শর্করার মাত্রা রাখতেও এই চা সাহায্য করে।

বানানোর পদ্ধতি

এই চা ফুটিয়ে খাওয়া হয় না। ফুটন্ত জলে এই চা ভেজালেও তার স্বাদ নষ্ট হয়ে যায়। এটি বানাতে ঈষদুষ্ণ জলে এই চা পাতা ভিজিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। মিনিট পাঁচেক পর মিষ্টি আপেলের মতো গন্ধ আসবে নাকে। সেই সময় ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে ক্যামোমাইল চা।

কেএন/এসএন

মন্তব্য করুন