© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯ বছর পর শখ-নিলয়ের নাটক

শেয়ার করুন:
৯ বছর পর শখ-নিলয়ের নাটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ২৭ মার্চ, ২০২৬
এক সময়ের জনপ্রিয় জুটি শখ ও নিলয় আলমগীর। অসংখ্য নাটক উপহার দিয়েছেন তারা। ধরা দিয়েছেন সিনেমায়ও। তবে ২০১৭ সালে বিচ্ছেদের পর এ জুটিকে আর এক সঙ্গে পর্দায় দেখা যায়নি।

নয় বছর পর টিভি পর্দায় আসছে এ জুটির একটি নাটক। ২৭ মার্চ শুক্রবার রাত আটটায় দেশের একটি গণমাধ্যমতে প্রচার হবে শখ ও নিলয়ের 'কিডন্যাপ' শিরোনামের নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল শিকদার। শখ ও নিলয়ের ডিভোর্সের আগেই নাটকটি নির্মাণ করেন বলে জানান নির্মাতা।



পরিচালক শিমুল বলেন, 'শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি। কিন্তু পরে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তারমধ্যে তাদের দুজনের বিচ্ছেদও একটি কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে দেশের একটি গণমাধ্যমতে প্রচারে আসছে। দীর্ঘদিন পর এ জুটির নাটক দেখে আনন্দ পাবে আশা করছি।'

এসএন 

মন্তব্য করুন