© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একাধিক পুরুষের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা

শেয়ার করুন:
একাধিক পুরুষের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪১ পিএম | ২৭ মার্চ, ২০২৬
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন এখন যেন আর ব্যক্তিগত নেই! মালাইকা মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নানা সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী।

অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-অনুরাগীদের। মালাইকার কখনো হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদি সঙ্গে প্রেমের গুঞ্জনে সরগরম হয়েছে বিটাউন।

সম্প্রতি একটি নাইটক্লাবে অভিনেতা সোরাব বেদির সঙ্গে মালাইকা অরোরার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়েছে। অবশ্য সোরাব বেদি পরে একে কেবল ‘বন্ধুত্ব’ বলে উড়িয়ে দিয়েছেন। এ ছাড়া দেশের বাইরে, যেমন ইতালি বা স্পেনে ছুটি কাটানোর ছবি দেখেও সামাজিক মাধ্যমে নেটিজেনরা মালাইকার নতুন প্রেমের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।



এর আগে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে মালাইকাকে দেখা গিয়েছিল। তখন থেকেই তাদের সম্পর্কের কথা শোনা যায়, যদিও এর কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এসব চর্চা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী মালাইকা অরোরা। ক্রমাগত নাম জড়ানো কিংবা ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন আর এসব তাকে বিচলিত করে না। এখন আমি এসব রসিকতা হিসেবেই গ্রহণ করি। এমনকি এসব গুঞ্জন নিয়ে ছেলে আরহান খানের সঙ্গে বসেও হাসাহাসি করি বলে জানান মালাইকা অরোরা।

একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সমাজে টিকে থাকা বা সঙ্গীর অভাব বোধ করেন কিনা এমন প্রশ্নের জবাবে মালাইকা বেশ পরিণত ও আত্মবিশ্বাসী উত্তর দিয়েছেন। তিনি বলেন, এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনই হয়। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে খুশি আমি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ। খুব সুন্দর বিষয় এগুলো। কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’ এমন অনুভূতি নেই আমার বলে জানান মালাইকা অরোরা।

অভিনেত্রী বলেন, বরং আমি নিজেকে নিজে তৈরি করেছি। সেটি নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের দরকার নেই। তিনি বলেন, আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর নিজেকে নতুন করে চিনিয়েছেন। বার্ধক্যকে জয় করা গ্ল্যামার আর স্বাধীনচেতা জীবনবোধই এখন তার প্রধান পরিচয় বলে জানান মালাইকা অরোরা।

পিআর/টিএ

মন্তব্য করুন