© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসলাম, বিশ্বাস আর ব্যক্তিগত প্রশ্নের মুখে অভিনেত্রী সাফা কবির

শেয়ার করুন:
ইসলাম, বিশ্বাস আর ব্যক্তিগত প্রশ্নের মুখে অভিনেত্রী সাফা কবির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। যাকে দর্শক এতদিন দেখেছেন অভিনয়ের আলোয়, নাটকের নানা চরিত্রে। এবার অভিনেত্রীর বাইরে একজন সচেতন মুসলিম হিসেবে সামনে এসেছে সাফা কবিরের ভিন্ন একটি দিক।

সম্প্রতি ড. কাশফিয়া আমিনার একটি পডকাস্টে অতিথি হন অভিনেত্রী। আর সেখানেই ইসলাম, বিশ্বাস আর ব্যক্তিগত জীবনের গভীর কিছু প্রশ্নের সম্মুখীন হন তিনি।

ইসলামের মূল ভিত্তি আর ঈমানের স্তম্ভের বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তখন একটুও দ্বিধা না করে স্পষ্ট ও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেন সাফা কবির।
 
সাফার উত্তরে ছিল না কোনো জড়তা, ছিল না স্ক্রিপ্টের ছাপ। ছিল শুধু ব্যক্তিগত চর্চা আর উপলব্ধির প্রতিফলন। ভিডিওর সেই জায়গাটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে দর্শকের।
 

অভিনেত্রীর পুরো নাম অ্যানাটনি কেলি সাফা। নিজের নাম নিয়েও মজার তথ্য দিয়েছেন তিনি। কে তার নাম রেখেছেন, কেন রেখেছেন এসবের পাশাপাশি জানান সাফা নামের অর্থও।
 
সাফা মানে পবিত্রতা, স্বচ্ছতা; যা ইসলামের ইতিহাসেও বিশেষ তাৎপর্য বহন করে। অন্যদিকে অ্যানাটনি কেলি নামটি রেখেছেন অভিনেত্রীর দাদা। ছেলে জার্মান প্রবাসী হওয়ায় নাতনির এমন নাম রেখেছেন বলে হাস্যরস ভঙ্গিতে জানান তিনি।
 
এদিন জীবনসঙ্গী প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন সাফা। পডকাস্টে জীবনসঙ্গী হিসেবে একটি ছেলের মধ্যে কোন গুণগুলো থাকা আবশ্যক সে বিষয়টি স্পষ্ট করেন অভিনেত্রী। তার কাছে ভালোবাসার মানুষের শত দোষ না খুঁজে একটি ভালো দিক খোঁজা জরুরি, যেটি নিয়েই খুশি থাকতে চান তিনি।
 
পুরো আলোচনায় সাফা কবিরের ইসলাম সম্পর্কে জ্ঞান, বোঝাপড়া এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অনেক দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর গ্ল্যামারের বাইরে এমন একটি সচেতন, চিন্তাশীল দিক দেখে মুগ্ধ ভক্তরা।

 পিআর/টিএ
 

মন্তব্য করুন