© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের মাসপূর্তিতে মন্দিরে পূজা দিতে গিয়ে কোন বিপত্তির মুখে বিজয়-রাশমিকা?

শেয়ার করুন:
বিয়ের মাসপূর্তিতে মন্দিরে পূজা দিতে গিয়ে কোন বিপত্তির মুখে বিজয়-রাশমিকা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৭ পিএম | ২৭ মার্চ, ২০২৬
উদয়পুরের রাজকীয় বিয়ে শেষ করে আবারও ভক্তি ও আনন্দের পরিবেশে মেতে উঠলেন দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। অনন্তপুরমের এক মন্দিরে পুজো দিতে গিয়ে তাঁরা যেন আবারও অনুরাগীদের সঙ্গে মিশে গেলেন, কিন্তু ভক্তদের উত্তেজনার কারণে ছোটখাট বিপত্তির মুখোমুখি হন নবদম্পতি।

রাশমিকা চিকন কুর্তি ও জিন্সে, গলায় মঙ্গলসূত্রে সাজে ছিলেন, আর বিজয় পাজামা-পাঞ্জাবিতে। সকাল থেকেই মন্দিরচত্বরে ভিড় জমতে থাকে অনুরাগীদের। হঠাৎই তাঁদের উত্তেজনা এতটাই বেড়ে যায় যে কেউ একবার ছুঁয়ে দেখতে চাইছিলেন, কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এই মুহূর্তে বিজয় সতর্ক থাকেন, স্ত্রীর পাশে থেকে আগলে রাখেন, কখনও নিজে সামনে এগিয়ে তাঁকে পিছনে নিয়ে আগলান।



পরিস্থিতি সামলানোর পর নবদম্পতি শান্তভাবে গোটা মন্দির ঘুরে দেখেন, পুজো দেন এবং শেষে অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন। বিজয়-রাশমিকার ভক্তি, সৌজন্য ও একে অপরের প্রতি স্নেহ দেখার এই মুহূর্ত অনুরাগীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

পিআর/টিএ

মন্তব্য করুন