© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়ে লারার কোন রোগের কথা বললেন অভিনেতা বরুণ ধাওয়ান?

শেয়ার করুন:
মেয়ে লারার কোন রোগের কথা বললেন অভিনেতা বরুণ ধাওয়ান?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ২৭ মার্চ, ২০২৬
অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি নিজের দেড় বছরের কন্যা লারা সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন। ২০২৪ সালে লারার জন্মের পর থেকেই পরিবারে আনন্দের ছটা ছড়িয়েছিল, তবে ছোট্ট মেয়ের শারীরিক অসুস্থতা সব আনন্দের সঙ্গে একধরনের উদ্বেগও নিয়ে এসেছে। বরুণ জানিয়েছেন, লারা ‘ডিডিএইচ’ রোগে আক্রান্ত, যার বৈজ্ঞানিক নাম ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’। এই রোগের কারণে মেয়ের কোমরের অংশের হাড় ঠিকভাবে বসে থাকে না, ফলে একটি পা লম্বা হয়ে যায় এবং হাঁটা-চলায় অসুবিধা হয়।

বরুণের কথায়, “এই রোগ যাদের থাকে, তারা স্লিপ ডিস্কের সমস্যায় ভোগে। পা মাঝেমধ্যেই বেঁকে যায়। আমাদের দেশে সব জায়গায় এর চিকিৎসা হয় না। তবে যারা আমাদের মেয়েকে দেখছেন, তারা অত্যন্ত দক্ষ। লারাকে কোনও অস্ত্রোপচার করাতে হয়নি। তবে কিছু সময় তাকে ‘স্পাইকা কাস্ট’ পরতে হয়েছে, যা প্রায় আড়াই মাসে প্রয়োজন ছিল। এটা পরানোর সময় ওর অসুবিধা হওয়ায় দেখার মতো কঠিন ছিল। এখন আর পরতে হচ্ছে না।”



অভিনেতা বরুণ ধাওয়ান বাবার ভূমিকায় সন্তানের কষ্ট সহ্য করার গুরুত্বও তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে তার অনুপ্রেরণা ছিলেন নিজের বাবা ডেভিড ধাওয়ান। তিনি আশা প্রকাশ করেছেন, মেয়ের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতা দ্রুত ফিরে আসবে।

পিআর/টিএ

মন্তব্য করুন