© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৪ দিনে ৪ কেজি ওজন কমেছে, পাশে ঢাল হয়ে আছেন প্রেমিক হৃতিক!

শেয়ার করুন:
১৪ দিনে ৪ কেজি ওজন কমেছে, পাশে ঢাল হয়ে আছেন প্রেমিক হৃতিক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৮ এএম | ২৮ মার্চ, ২০২৬
হাসপাতালে ভর্তি সাবা আজাদ। জানা গিয়েছে সাইক্লোস্পোরা কিয়েটানেনসিস পরজীবীর দ্বারা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। শুক্রবার নিজেই হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন এই দুঃসংবাদ। ছবিতে তাঁকে অত্যন্ত রুগ্ন দেখাচ্ছে।

এদিন সাবা আজাদ জানিয়েছেন তাঁর প্রেমিক হৃতিক তাঁর পাশে ঢাল হয়ে আছেন। তাঁকে মনের সাহস জোগাচ্ছেন। এদিন সাবা নিজেই জানিয়েছেন তাঁর ১৪ দিনে ৪ কেজি ওজন কমেছে। শুধু তাই নয়, এই ১৪ দিন নাকি তাঁর জীবনের সবথেকে জঘন্যতম দিন ছিল।

সাবা আজাদ সমাজমাধ্যমে হাসপাতাল থেকে যে ছবিগুলো শেয়ার করেছেন সেখান তাঁকে রুগ্ন অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার জীবনের সবথেকে জঘন্য ১৪ দিন। সাইক্লোস্পোরা কিয়েটানেনসিস, জঘন্য একটা জিনিস। যে বাড়ির খাবার ছাড়া কিছু খায় না, সবসময় জলের বোতল বয়ে বেড়ায়, বাইরের জল খায় না, তার শরীরে কোথা থেকে যে এই পরজীবী এল, তাও বছরের সবথেকে ব্যস্ত সময়। আমি দুই সপ্তাহে ১৪ কেজি হারিয়েছি।' সাবা এদিন আরও জানান যে তিনি হাঁটতে পর্যন্ত পারছেন না।

এদিন অভিনেত্রী জানান তিনি বর্তমানে একটা টুথপিক পর্যন্ত একা তুলতে পারছেন না, এতটাই রুগ্ন হয়ে গিয়েছেন। তিনি তাঁর অবস্থা দেখে অনুরাগীদের পরামর্শ দিয়েছেন যাতে সবাই স্যালাডে ব্যবহৃত পাতা ভাল করে ধুয়ে খান। কারণ তাঁর অনুমান, এই পরজীবী সেটা থেকেই তাঁর শরীরে ঢুকেছে। সাবার পরামর্শ, বেকিং সোডা, ভেজিটেবল ওয়াশার দিয়ে সব সবজি আগে ভাল করে ধুয়ে তারপর যেন খাওয়া হয়।

সাবা জানিয়েছেন হৃতিক রোশন নিজেই এই ছবিগুলো তুলে দিয়েছেন। তাঁর কথায়, 'ওই আমার এই গোমরা মুখে হাসি ফোটাচ্ছে এই কঠিন সময়। তবে এই ছবিতে আমায় যতটা রোগা দেখাচ্ছে আমি ততটাও রোগা হইনি।' প্রসঙ্গত হৃতিক রোশন সুজন খানের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনে ২০১৪ সালে ইতি টানেন। ২০২২ সালে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। হৃতিক রোশন শীঘ্রই 'কৃষ ৪' ছবির পরিচালনা শুরু করবেন।

এবি/টিকে

মন্তব্য করুন