© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজপালের চেক বাউন্স মামলা নিয়ে এবার মুখ খুললেন অক্ষয়

শেয়ার করুন:
রাজপালের চেক বাউন্স মামলা নিয়ে এবার মুখ খুললেন অক্ষয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫১ পিএম | ২৮ মার্চ, ২০২৬
‘ভূত বাংলা’ সিনেমা দিয়ে আবারও একসঙ্গে ফিরছেন অক্ষয় কুমার ও রাজপাল যাদব। এর মাঝেই রাজপালের চেক বাউন্স মামলাকে ঘিরে এবার মুখ খুললেন বলিউড খিলাড়ি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, রাজপাল যাদবকে তিনি আগেই ছবি প্রযোজনা না করার পরামর্শ দিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি স্মরণ করেন আসরানি-র একটি কথা-“কখনও ছবি প্রযোজনা করতে যেও না।

সেই অভিজ্ঞতা থেকেই রাজপালকে সতর্ক করেছিলেন তিনি। অক্ষয়ের কথায়, অভিনেতা ও প্রযোজকের কাজ একেবারেই আলাদা। প্রযোজনার জটিলতা না বুঝে সেই দায়িত্ব নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই তিনি মনে করেন, অভিনেতা হলে অভিনেতাই থাকা ভালো।



তবে সমালোচনার মাঝেও বন্ধুর প্রশংসা করতে ভোলেননি অক্ষয়। তিনি বলেন, রাজপাল শর্টকাটে বিশ্বাস করেন না, বরং পরিশ্রমের দিক থেকে তিনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে।
“অনেকে যেখানে ১০০% দেয়, রাজপাল সেখানে ১২০-১৪০% দেয়”-বলেন অক্ষয়।

এই জুটিকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে, যা দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

এরপর একাধিক ছবিতে তাঁদের কমেডি কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছে।

উল্লেখ্য, ‘ভূত বাংলা’ পরিচালনা করছেন প্রিয়দর্শন। এতে অক্ষয়ের সঙ্গে থাকছেন টাব্বু, ওয়ামিকা গাব্বি এবং বাংলাদেশের অভিনেতা যিশু সেনগুপ্ত। আগামী ১০ এপ্রিল মুক্তির কথা রয়েছে ছবিটির।

এমআই/টিএ

মন্তব্য করুন